সব
সিলেট অফিস,
সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, ‘ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’
কীভাবে আগুনের সূত্রপাত হল জানতে চাইলে মোকাম্মেল হোসেন বলেন, ‘সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই আমরা বলতে পারছি না।’
তবে আগুনে বিদুৎ উপকেন্দ্রের ‘বেশ ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।