অবশেষে সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল শুরু

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ৩:১১ অপরাহ্ণ

সিলেটের পুলিশ সুপারের হস্থক্ষেপে ২৩ ঘন্টা পর সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক চালক শ্রমিকরা ব্যারিকেড তুলে নেন এবং যান চলাচল শুরু হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল প্রকার বালু লোড-আনলোড না করার জন্য সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম অনুরোধ জানিয়েছেন।

সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় ইজারাদাররা অবৈধ রয়েলিটি আদায় না করতে পারায় ট্রাক ভর্তি বালু আনলোড করে নিচ্ছেন ইজারাদারগন। এর প্রতিবাদে ট্রাক চালক শ্রমিকরা শনিবার বিকেল তিনটায় সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় ব্যারিকেড দেয়। সন্ধ্যা ৭টায় পুলিশ সুপারের অনুরোধে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়। কিন্তু ইজারাদার বাহিনী পুনরায় আবার ট্রাক থেকে বালু আনলোড করলে, পুনরায় শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দেয়।

রোববার দুপুরে ট্রাক চালক শ্রমিক সংগঠনের সভাপতি আবু সরকার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর সাথে আলাপ দাবি আদায়ের আশ্বাস দিলে ২৩ ঘন্টা পরে শ্রমিকরা ব্যারিকেড প্রত্যাহার করে নেয় এবং বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সাময়িক ভাবে বালু লোড-আনলোড স্থগিত রাখার অনুরোধ জানান পুলিশ সুপার। জানতে চাইলে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম জানান পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বালু লোড-আনলোড না করার অনুরোধ জানান এবং এ বিষয়ে জেলা প্রসাশক সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ যে জৈন্তাপুর উপজেলার দরবস্ত শ্রীখেল গ্রামের শাহিন আহমদ সারীনদী ও ফেরিঘাট বড়গাঙ নদী ইজারা নেন। কিন্তু সারীনদীর একাংশ (চেঙ্গেরখাল) এলাকা গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং ঐ নদীর অংশ থেকে উত্তোলনকৃত বালু ড্রাম্পিং করা হয় গোয়াইনঘাট উপজেলার পাঁচসেউতি ঘাট ও বানই নয়াখেল ঘাটে। ইজারা প্রদানের কাগজে গোয়াইনঘাট বা চেঙ্গেরখাল উল্লেখ না থাকায় গোয়াইনঘাটের ব্যবসায়ীরা ইজারা দিতে অপারগতা দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে ইজারাদার শাহিনসহ অন্যান্য ইজারাদাররা গোয়াইনঘাট থেকে আসা বালু বোঝায় ট্রাক তামাবিল মহা সড়কে আটক করে জোর পুর্বক রয়েলিটি আদায় করার চেষ্টা করেন এবং গাড়ি থেকে বালু আনলোডসহ চালকদের মারধর করেন। এতে প্রায় সময় তামাবিল মহাসড়ক ব্লক থাকে।

তাই দু’পাশে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা এবং পর্যটকবাহী কয়েক সহস্রকধিক যানবাহন আটকা পড়ে। আবার প্রসাশনের সহায়তায় চালকরা অবরোধ তুলে নেন। গত ১২ ডিসেম্বর দুপুরে গোয়াইনঘাট থেকে আসা তিনটি বালু বোঝাই ট্রাক জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পৌঁছামাত্র ইজারাদাররা গতিরোধ করে চালক ও হেলপারের উপর হামলা করে এবং জোর পুর্বক ট্রাক থেকে সকল বালু আনলোড করে। এঘটনায় ট্রাকের চালকরা সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় ব্যারিকেড দেয়। প্রায় ২৩ ঘন্টা এ ব্যারিকেড স্থায়ী ছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh