কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ


ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত হাজতির নাম নোবাল মৃধা ওরফে রোমান (৩১)। তার হাজতি নং ২৯৮৭১/২১। তার বাবার নাম মৃত জামদের আলী মৃধা। তিনি বরিশাল জেলার মুলাদি উপজেলার বাসিন্দা।

শুক্রবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. আল আমিন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh