জোরদার করা হয়েছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১:০৪ অপরাহ্ণ

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি নিরাপত্তাঝুঁকিতে থাকেন।

তার কথা মাথায় রেখেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে সবাইকে ব্যাগ কিংবা বাক্স না নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএম‌পি ক‌মিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নৌ-টহলও থাক‌বে। সোয়াটসহ গোয়েন্দা সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে দর্শনার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি-৩২ নম্বর খুলে দেয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh