সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুইজন মারা যায়।
হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।