হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১:০৬ অপরাহ্ণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই কৃষক। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার ছেলে নুর উদ্দিন (৪৫) ও একই গ্রামের খতিব উল্লাহর ছেলে আব্দুল করিম (৫৫)।

স্থানীয়রা জানান, নুর উদ্দিন ও আব্দুল করিম হাওরে কৃষি কাজের জন্য যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন ইউএনও পদ্মাসন সিংহ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh