সিলেটের বিশ্বনাথে প্রথম পৌর কাউন্সিলর হলেন যারা

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ১১:২৫ অপরাহ্ণ

সিলেটের বিশ্বানাথে প্রথম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান। কাউন্সিলর পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল)।

অপরদিকে, সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেগম (আনারস) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী, কাউন্সিলর পদে ৬০ প্রার্থী এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh