বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২, ৯:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বিয়ে করেছেন। পাত্রী চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক।

শুক্রবার সন্ধ্যায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গোলাম রাব্বানী তার ফেসবুকে স্টাটাস দিয়ে বিষইয়টি নিশ্চিত করেছেন। পাত্রীর নাম ইসরাত বারী তৃনা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর চীনে চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। রাব্বানী বর্তমানে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh