সব
স্বদেশ বিদেশ ডট কম

কালিয়াকৈর-নবীনগর সড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল পৌনে ৪ টার দিকে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের ওয়ালটন কারখানার সামনের ইউটার্ন দিয়ে একটি কাভার্ডভ্যান ঘুরাচ্ছিল। এসময়ে নবীনগরের দিক থেকে চন্দ্রাগামী একটি মোটসাইল নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইলের চালকের মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।