শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে : এডভোকেট নাসির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, কুমিল্লা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা এর সহায়তায় বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বন্যাপীড়িতদের আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ডা. রকিবুল হাসান জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মো. মোরশেদুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আলী টিপু, প্রচার সম্পাদক ডা. খন্দকার আব্দুল মুহিদ, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য আকলাকুর রহমান চৌধুরী, জেলার সদস্য ও ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী, লালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান তুয়াইদুল হক তুহিন, জেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নিলু ভূষন দে, দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা পরিষদের সদস্য মো. নসির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলার যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য নন্দন চন্দ্র পাল, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, ডা. আজিজুর রহমান রুমান, ডা.অমিত ঘোষ, ডা. প্রশান্ত সরকার, ডা. মুনায়েম, ডা. কায়সার খোকন, ডা. অরুপ, ডা. আদনান, ডা. সুব্রত রায়, ডা. রেজাউল কবির রাজিব, ডা. সোহেল, ডা. পলাশ রায়, ডা. বোদ্দ্বো দেব কর, ডা. ইলহামুর রেজা চৌধুরী, ডা. সাদিকুর তানভীর, ডা. নিলয় মালাকার, ডা. সৌম্যজিত দে, ডা. রুহুল, ডা. ইমরান প্রমুখ। প্রায় ১শ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh