সিলেটে মাইক্রোবাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ওসমানী মেডিকেল সংলগ্ন বাগবাড়ীতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বাগবাড়ী নবাবরোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হৃদয় আহমেদ (২৫)। তিনি বাগবাড়ীর শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ী নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
এদিকে দুর্ঘটনায় যুবক নিহতের পরপর এলাকাবাসীর উদ্যোগে রাস্তা অবরোধ করা হয়। রাস্তায় টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করা হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হাইয়েস (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটা সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাস চালককে আটক করতে অভিযান চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh