নিউইয়র্ক পুলিশ অফিসার নিয়নকে সুনামগঞ্জে সংবর্ধনা

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ

করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় আমেরিকার নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

শনিবার রাতে সংগঠনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার এবং দপ্তর সম্পাদক শহীদ নূর আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহনদ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, প্রভাষক মশিউর রহমান, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পীর, আল হেলাল, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে নিউইয়র্ক পুলিশের অফিসার নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh