সিলেটে চোরাই পথে আসা ভারতীয় মোবাইলের চালান জব্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি চালান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকা থেকে ৪৮ বিজিবি সদস্যরা এসব মোবাইল জব্দ করেন।

শ্রীপুর বিজিবি ক‍্যাম্প কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা মোবাইল ফোনের মধ্যে রয়েছে ভারতীয় আইফোন, শাওমী ও ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪টি ফোন, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

সুবেদার মকবুল হোসেন জানান, বিজিবি টহলকালে ভারতীয় মোবাইল সেটের চালান জব্দ করেছে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh