জন্মনিবন্ধন জালিয়াতি: তিন হ্যাকারসহ গ্রেপ্তার পাঁচ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করে জাল জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনা ঘটেছে- এমন অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের খবর পাওয়া গেছে। নগরের বিভিন্ন থানায় কয়েকটি মামলা দায়ের হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh