সব
স্বদেশ বিদেশ ডট কম
উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। এখন হাসপাতালটির সিসিইউতে আছেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে নিজ বাসায় থাকাকালীন শারীরিকভাবে অসুস্থতাবোধ করেন মেয়র। পরে দ্রুত তাকে মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে আছেন তিনি।
বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছে বলে জানান জাহিদুল।