সব
সিলেট অফিস,

সুনামগঞ্জ সিলেট আঞ্জলিক সড়কে ট্রাক ও সিএনজি চালিত থ্রী হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। আজ (১৪মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার সিরাজুল ইসলাম এর পুত্র হাদিয়ূর রহমান কামালী(২৭), চট্রগ্রাম জেলার নাদের আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামি ট্রাকটি সুনামগঞ্জ অভিমুখে ছেড়ে আসা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই আরোহির অবস্থা আশংকাজনক উদ্ধার করে স্থানীয়রা, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষনা করেন চিকিৎসক, পুলিশ ট্রাকটি আটক করেছে, আটককৃত ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছে।