সব
স্বদেশ বিদেশ ডট কম
মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি উপজেলার বরমচাল ও ভাটেরা স্টেশনের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কুলাউড়া রেল স্টেশন মাস্টার রুমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে ইঞ্জিন নিয়ে আসার প্রস্তুতি চলছে। ইঞ্জিন আসলেই এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।