হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. গফুর মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গফুর মিয়া নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ছেলে শাহীন মিয়ার সুত্রে জানা যায়, মোঃ গফুর মিয়া আজ সকালে তার নতুন বসতঘরের বারান্দার উপরে ছাঁদে পানি টাংকি স্থাপনের সময় ছাঁদের উপর থাকা পল্লী বিদুৎ এর মেইন লইনের তারে অসতর্কবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh