উত্তরার বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ


রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh