মাওলানা মুহিব্বুল হকের জানাযায় লাখো মানুষের ঢল

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৮ মে ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ

সিলেটের শীর্ষ আলেম, জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেটের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হকের (গাছবাড়ী) জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে ইমামতি করেন তার বড় ছেলে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।

এসময় নামাজে লাখো মানুষের ঢল নামে। ঈদগাহ ময়দানে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে সেখানে জানাযার নামাজ আদায় করেন লাখো মানুষ। পরে হযরত শাহজালাল (র.) মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (১৭ মে) সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেটে নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা মুহিব্বুল হক। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অজস্র ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh