গুলশান শ‌পিং সেন্টার সিলগালা, ব্যবসায়ী‌দের সড়ক অ‌বরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ

রাজধানীর গুলশান ১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।

বৃহস্প‌তিবার দুপু‌রের দি‌কে ব‌্যবসায়ীরা সড়‌কে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন। এতে গুলশান ও বনানীসহ আশপাশ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।

এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।

ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে।

এ বিষ‌য়ে ট্রাফিক গুলশান বিভাগের এডিসি এ এস এম হাফিজুর রহমান বলেন, অল্প কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh