রাজধানীর ধানমন্ডিতে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার বিপরীতে একটি আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে।

ধানমন্ডি ২৭ নম্বরে দুটি ভবনের মাঝে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh