সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ৪:৫৬ পূর্বাহ্ণ

সিলেটে মহামারি করোনা কেড়ে নিলো এক বৃদ্ধের প্রাণ। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ছিলেন। তার বয়স ৭০ বছর। বুুধবার নগরীর একটি প্রাইভেট হসপিটালে তিনি মারা যান। বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৩৮। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৯৬৮, সুনামগঞ্জে ২৪৩২, হবিগঞ্জে ১৮৬২ ও মৌলভীবাজার জেলায় ১৮১০ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh