সিলেটে ইন্তেকাল করেছেন বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য সফিকুর রহমান শাজাহান

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

গোলাপগঞ্জের আমকুনা গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেন্টার লন্ডনের শোক প্রকাশ

বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য সফিকুর রহমান শাজাহান ইন্তেকাল করেছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরোপকারী ও বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি বাংলাদেশ সেন্টার লন্ডনের চিফ ট্রেজারার সামসুল ইসলাম সেলিমের চাচা।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্টার লন্ডন। এক শোকবার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তিনি বলেন, সফিকুর রহমান শাজাহানের মৃত্যুতে বাংলাদেশ সেন্টার লন্ডন গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।

তিনি আরও বলেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য লাভ করেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh