রাজধানীতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ২:১২ অপরাহ্ণ

রাজধানীর টেকনিক্যাল এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। তার নাম আয়েশা আক্তার (২২)। তিনি বিইউবিটির আইনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে ভাইয়ের মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আয়েশা। এ সময় শ্যামলীর দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের ওই চালককে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh