সব
স্বদেশ বিদেশ ডট কম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কড্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আ. সাত্তারের ছেলে রহুল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে মোটর সাইকেলযোগে মাসুদ ও রুহুল কালিয়াকৈরে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীরা পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।