মা-মেয়েকে ৭ দিন ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক নারী ও তার ১৫ বছর বয়সী মেয়েকে ৭ দিন ধরে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলো, ওসমানীনগর উপজেলার গোয়ালবাজার এলাকার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া এবং একই এলাকার বগুড়া হোটেলের মালিক বুলবুল (৪০)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ধর্ষণের শিকার নারী একটি হোটেলে কাজ করতেন এবং মেয়েকে নিয়ে উপজেলা সদরের ওই হোটেলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
তিনি বলেন, অপরাধীরা মা ও মেয়েকে তুলে নিয়ে যায় এবং ১৪ থেকে ২০ জুন পর্যন্ত ৭ দিন আটকে রেখে তাদের ধর্ষণ করে। ধর্ষকদের কাছ থেকে রেহাই পেয়ে ওই নারী গত ৪ আগস্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু’জনকে আসামী করে একটি অভিযোগ করেন। ভুক্তভোগীরা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ-ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh