ফেঞ্চুগঞ্জে ব্যাগে মোড়ানো নবজাতক উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ৭:৫২ অপরাহ্ণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে রাস্তার পাশে ব্যাগের ভেতর থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। নবজাতককে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কের পাশ থেকে এ নবজাতককে উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সিনিয়র নার্স শাহিনুর আক্তার বলেন, আমরা ধারণা করছি নবজাতকটির স্বাভাবিকভাবে জন্ম হয়েছে। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া বলেন, শিশুটির অভিভাবক খোঁজ পাওয়া না গেলে আমরা দু’দিন পর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেক আমরা যাদের আর্থিক অবস্থা ভালো এবং দীর্ঘদিন ধরে নিঃসন্তান রয়েছেন তার কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh