যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ২:৫১ অপরাহ্ণ

সাভারে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে খালেদ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম মণি বেগম (৩৪)।

সোমবার (২৯ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে।

আটক খালেদ মিয়া সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় বসবাস করে গার্ডের চাকরি করতো।

নিহতের পরিবার জানায়, মণির বাবার বাড়ি থেকে খালেদ টাকা আনতে বলেন। মণি বেগম টাকা আনতে অস্বীকার করলে খালেদ উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh