মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ৫:০৪ অপরাহ্ণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ২৭৬ বোতল ফেনসিডিল, ৫ দশমিক ২৫০ মিলিলিটার দেশি মদ ও ২৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh