ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল রবিবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সোমবার (১৭ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৫৪১ পিস ইয়াবা, ৫৭ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন ছাড়াও ৩০৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh