রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ মে ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

 


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৯১৬ পিস ইয়াবা, ৫০ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন, ২৩ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh