সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ : নিহত ৩

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১২ জুন ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামীরে দুই ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১২ জুন) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এই ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক স্বজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অনেকেই। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh