অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করছে কিছু কিছু দল: প্রধানমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়…আমরা দেখেছি কীভাবে (আইনের শাসন) বিগত ১৬ বছর ভূলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমরা খেয়াল করছি কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, খাল খননের কথা বললাম, উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা বললাম, বন্ধ মিল-কলকারখানা চালু করার কথা বললাম… এই কাজগুলো যদি বিঘ্ন ঘটে, ক্ষতি কার হবে? এদেশের মানুষের না বিদেশি মানুষের। এদেশের মানুষের হবে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো—তারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

সমাবেশের উপস্থিত জ্যেষ্ঠ নাগরিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, এখানে মুরুব্বিরা আছেন। আমরা দেখেছি কী ভূমিকা ছিল এই রাজনৈতিক দলের, যারা অরাজকতা সৃষ্টি করছে; তাদের একাত্তর সালে কী ভূমিকা ছিল…এই মুরুব্বিরদের মনে আছে। আমরা দেখেছি, ওই সময়ে তারা কীভাবে অন্যায় করেছিল, মা-বোনদেরকে হয়রানি করেছিল, মা-বোনদেরকে নির্যাতন করেছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh