সাংবাদিক মঞ্জু’র সাথে সিলেট সিটি ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ণ

সিলেটের তারুণ্য দীপ্ত ও তুখোড় সাংবাদিক, চ্যানেল এস-এর সিলেট চীফ, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি ভয়েস অব সিলেটের পরিচালক মইনুদ্দিন মঞ্জু’র সাথে মতবিনিময় সভার আয়োজন করে সিলেট সিটি ক্লাব,ইউকে। (২সেপ্টেম্বর) বধুবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে সিলেট সিটি ক্লাব, ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু ও শহীদুল ইসলাম মামুনের যৌথ পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবদুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রহমত আলী, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট সিটি ক্লাবের পক্ষে, সাবুল শামসুজ্জামান, জিয়ার আহমদ, জাকির হোসেন, আশরাফগাজী, সৈয়দ জাবেদ ইকবাল, সালেহ গজনবী, ইয়ামিনুর রহমান রুবেল, সালাউদ্দিন মামুন, জিয়াউল ইসলাম জিয়া,আবুল হোসেন ও সামুন আহমদ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh