২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫, ২:১৯ অপরাহ্ণ

দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পড়েন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়।

এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh