আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়ার প্রায় ৬ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে।

আশুলিয়া শিল্প-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শারমিন গ্রুপের কারখানা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতনসহ বিভিন্ন পাওনার দাবিতে শ্রমিকরা রাস্তায় অবস্থায় নিয়েছে। আমরা সমাধানের চেষ্টা করছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh