শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, আটক ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন নিচে বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

হাসপাতালে মোবারক নামে আরেক পথশিশু জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে তার চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এক ছেলেকে মানুষ ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী শিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে রায়হান নামের ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh