বিয়ে করতে আর কর দিতে হবে না : আইন উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বিবাহ সম্পাদনে আরোপিত কর বাতিল করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে।

এত দিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটিকে অবিবাহিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh