বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে নিজামউদ্দিন অনুসারীদের (সাদ কান্ধলভী) ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

দিদার তরফদার খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা।

ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh