গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষ, বন্ধ ঘোষণা ৫৬ কারখানা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ

পোশক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সালনা, জয়দেবপুর শিববাড়ি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উদ্ভুদ পরিস্থিতিতে ৩০টি কারখানা মঙ্গলবারের জন্য এবং ২৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য অনিদিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও নাওজোড় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক, জয়দেবপুর শিববাড়ি এলাকায় ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষাভ করে। শিববাড়ি, চৌরাস্তা, নাওজোর, সালনা ইত্যাদি এলাকার মহাসড়ক-সড়ক থেকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিতে সক্ষম হলেও ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ অব্যাহত রাখে শ্রমিকরা। সেখানে কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। মহাসড়ক থেকে সরাতে গেলে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। শুরু হয় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।

এ সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে চলাচলকারী যাত্রীরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ফের যানবাহন চলাচল শুরু হয়। এদিকে উদ্ভুদ পরিস্থিতিতে আজকের (মঙ্গলবার) জন্য ৩০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা সালনা এলাকায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরো জানান শ্রমিকদের আন্দোলনের কারণে মঙ্গলবারের জন্য ৩০টি কারখানা ছুটি দেয়া হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ২৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh