বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ চত্বরে দেশজুড়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।

ফেসবুক পেজে সংগঠনটি লিখেছে, দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ। শাহবাগ চত্বরে বিকাল ৫টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় পোস্টারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh