চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

চাঁদপুর পৌরশহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে সেহরির রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘরটিতে আগুন ধরে যায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh