সব
স্বদেশ বিদেশ ডট কম

আজ (রবিবার) বিশ্ব থাইরয়েড দিবস। বিশ্বব্যাপী ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে সভা-সেমিনারসহ সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়।
এ বছর দিবসটি উপলক্ষে বহুমাত্রিক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। আজ সকাল সাড়ে ৮টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ঝর্ণা হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার থাইরয়েড গ্রন্থিকে জানুন, দ্রুত শনাক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করুন’।