৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ও জাতীয় দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৫ আগস্টকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে নানা কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে ২৩ জুন।

ফারুকী বলেন, “আন্দোলনের সময় দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, কর্মসূচিগুলোও সেই চেতনায় সাজানো হবে।” তিনি আরও জানান, ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে জাতীয় দিবস ঘোষণা করা হবে।

এ ছাড়া তিনি জানান, রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে পরিকল্পনা চলছে। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh