সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের হকিতে নবম বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসে নারীদের হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে নবম হয়েছে বাংলাদেশ। ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর পেনাল্টি শুট আউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে নবম হয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস শেষ করে বাংলার মেয়েরা।

শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ আক্রমণাত্মক হকি খেলে। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আইরিন আক্তার রিয়া। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নেয় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ১-১ ব্যবধানে দলকে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh