নড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই নারী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ


নড়াইলের সদর উপজেলায় বজ্রপাতে মিঠুন বিশ্বাস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রচণ্ড বৃষ্টিসহ বজ্রপাতের সময় মিঠুন বাড়ির পাশে জমি থেকে ঘাস কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, নিহত যুবকের শরীরে বজ্রপাতে গুরুতর দগ্ধতা ছিল।

এদিকে, পৃথক স্থানে বজ্রপাতে আহত হয়েছেন আরও দুই নারী—চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) এবং নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। আহতরা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh