সব
স্বদেশ বিদেশ ডট কম

সদ্যপ্রয়াত সমাজসেবী মিসেস ফাতেমা ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে লুটনে অনুষ্ঠিত হলো এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল। রোববার (৬ জুলাই ) দুপুর ২টায় লুটনের ব্যারিপার্ক হলে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ নানা কমিউনিটির মানুষ ভিড় করেন।
সমাজকল্যাণে আত্মনিবেদিত জীবনের জন্য পরিচিত ফাতেমা ইসলাম ছিলেন লুটনের সর্বমহলের আপনজন এবং প্রবাসী সমাজে এক উজ্জ্বল প্রতীক। শোকসভায় আবেগঘন পরিবেশে বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গভীর শ্রদ্ধা জানান।
শোকসভায় সভাপতিত্ব করেন ব্যারিপার্ক মসজিদের সম্মানিত সভাপতি হাজী আবুল হুসাইন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মসজিদ বিলালের ইমাম হাফেজ ফাহাদ আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন লুটনের তরুণ সমাজসেবী মোঃ দেলোওয়ার আহমদ শাহান এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্দুর রকিব।
স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন ড. নাজিয়া খানম, তাহের খান, আসাদুর রহমান মনসুর, ফয়ছল আহমদ, এম.আর. চৌধুরী রুহুল, এম.এ. মজনু, সিদ্দিকুর রহমান জয়নাল, সেলিম আহমদ, ইমদাদুর রহমান, আব্দুল মালিক, ফিরুজুল হক, মনজুর আহমদ সানাজ, সুরুক মিয়া, এস আলম মাখন, নজরুল ইসলাম, হারুন মিয়া, গাজী বকুলসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষাংশে ফাতেমা ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লুটনের জালালাবাদ মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা বশির আহমদ।
এ শোকসভা প্রমাণ করেছে, ফাতেমা ইসলাম শুধু একজন সমাজসেবীই ছিলেন না, তিনি ছিলেন লুটনের প্রবাসী সমাজের হৃদয়ে গেঁথে থাকা এক আলোকবর্তিকা।