মুহিবুর রহমান মুহিব এর সাথে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার মতবিনিময়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

গত রোববার ৩ আগষ্ট ২০২৫ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে পৃথিবীর অন্যতম সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন ইউ.কের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান সাবেক সংসদ সদস্য এম এম শাহিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল,প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি বৃন্দ বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বর্তমান ও সাবেক জালালাবাদের নেতৃবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয় ।

মুহিবুর রহমান মুহিব তার বক্তৃতায় বিশ্বব্যাপী গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম তুলে ধরেন। জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আয়োজনের জন‍্য ।পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি বদরুল খান সভার সমাপ্তি ঘোষনা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh