প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ


কুমিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজারের বিশ্বরোডের নূরজাহান হোটেল এলাকার ইউটার্নে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh